বিএসইসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৮-০৫ ২১:৫৪:৩২
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কমিশনের সকল গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিন দুপুর ১২ টায় কমিশনের মাল্টিপারপাস হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি’র চেয়ারম্যান, খন্দকার রাশেদ মাকসুদ। এছাড়াও বিএসইসি’র কমিশনারগণ, নির্বাহী পরিচালক ও পরিচালকরাসহ সকল কর্মকর্তা-কর্মচারী অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন। এসময় বিএসইসি’র চেয়ারম্যান ও কমিশনাররা বক্তব্য রাখেন।
সভায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এর গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোচনা হয়। এছাড়াও সভায় সকল শহীদের আত্মত্যাগসহ সকলের অবদানের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
আলোচনা সভা শেষে সকল শহীদের আত্মার শান্তি এবং দেশের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত সকলেই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
একইসাথে এদিন ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বিএসইসি’র চেয়ারম্যান, খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বে ও বিএসইসি’র সকল কমিশনার ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে র্যালী অনুষ্ঠিত হয়।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













