নুরের ওপর হামলার প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ
সানবিডি২৪ ডেস্ক প্রকাশ: ২০২৫-০৯-০৩ ২০:৪১:৩২
জাতীয় পার্টির অফিসের সামনে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল।
স্থানীয় সময় সোমবার (১ সেপ্টেম্বর) আলতাব আলী পার্কে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মানবাধিকার সংগঠনটির সভাপতি রায়হান উদ্দিন এর সভাপতিত্বে এবং সেক্রেটারি বুরহান উদ্দিন চৌধুরীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল বাংলাদেশ এলাইন্স ফর হিউম্যান রাইটসের আহ্ববায়ক শমসুল আলম লিটন।
এসময় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য ড. মুহাম্মদ মুঈনুদ্দীন মৃধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের অর্থ বিষয়ক সমন্বয়ক খন্দকার সাইদুজ্জামান সুমন ও রাইটস অব দ্যা পিপলসের সভাপতি আসাদুজ্জামান শাফি।
সমাবেশে ড. মুহাম্মদ মুঈনুদ্দীন মৃধা বলেন, নুর জুলাই আন্দোলনের একজন অগ্রণী সেনা। ২০১৮ সালের কোটা আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত তার ওপর ডজনখানেক হামলা হয়েছে। সর্বশেষ ঢাকায় আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা তার ওপর যে নেক্কারজনক হামলা করেছে, তাতে স্পষ্ট বুঝা যায় স্বৈরাচার শেখ হাসিনা পালালেও এখনো প্রশাসনের ভেতর অওয়ামী লীগের লোকজন দৃশ্যমান। যার ফলশ্রুতিতে জুলাই আন্দোলনের এই নেতার ওপর হামলা।
এ সময় এই হামলার সঙ্গে সম্পৃক্তদের অনতিবিলম্বে আইনের আওতায় আনার দাবিও জানান বক্তারা।
এতে আরও বক্তব্য রাখেন, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের সহ-সভাপতি আবুল মনসুর ও মাওলানা সুহাইল আহমেদ।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাইটস অব দ্যা পিপলের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, রাইট অব দ্যা পিপলসের এসিস্ট্যান্ট সেক্রেটারি সানাউর রহমান চৌধুরী, নাইম আহমেদ, কাওসার বখত মুমিন, এফআরআই’র সহ সাধারণ সম্পাদক সিরাজুম মুনির, মোহাম্মদ ইকবাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বদরুল ইসলাম, নির্বাহী সম্পাদক জামাল উদ্দিন,আহমদ, আব্দুল হান্নান প্রমুখ।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














