ঢাবির বাসরুটের সভাপতি-সম্পাদকদের নিয়ে ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদকের সভা
সানবিডি২৪ আপডেট: ২০২৫-০৯-১৭ ২০:৫৯:১১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৭ টি বাসরুটের সভাপতি- সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভা আয়োজন করেছেন ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্টিত এ সভায় ডাকসুর নবনির্বাচিত ভিপি, জিএস, এজিএস উপস্থিত ছিলেন। নির্বাচিত প্রতিনিধিগণ বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সংকটের ব্যাপারে পরামর্শ গ্রহণ করেন। এছাড়া ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধি,শাটল সার্ভিস চালু, রিকশা ব্যবস্থা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বহুল প্রত্যাশিত লাইভ ট্রাকিং অ্যাপ “আমাদের লাল বাস” অ্যাপের আদ্যোপান্ত দেখানো হয় এবং বাসে পরীক্ষামূলকভাবে অ্যাপ ট্রায়াল দিয়ে দেখা হয়।
ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, দ্বিতীয় দিনের মতো অ্যাপের কার্যকারিতা যাচাই করছি, অতি শীঘ্রই শিক্ষার্থীদের জন্য অ্যাপটি উন্মুক্ত করা হবে ইনশাআল্লাহ।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













