সাধারণ বীমার চেয়ারম্যানের পদত্যাগ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৩-০২ ১৯:২২:২৮


সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী পদত্যাগ করেছেন। সোমবার (২ মার্চ) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।

এর আগে সোমবার সকালে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান আসলাম আলমও পদত্যাগপত্র জমা দেন।

২০২৪ সালের ১২ সেপ্টেম্বর সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান নিযুক্ত হন সরকারের সাবেক সচিব ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর। তবে এর আগেই সংস্থাটির চেয়ারম্যান পদ থেকে তিনি পদত্যাগ করলেন।

এএ