সূচকের পতনে চলছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৩-১৫ ১১:০৮:১৩


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৯ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬০ টির, দর কমেছে ১৫৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭০ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৫২ কোটি ৩ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৯৪১ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৫৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৫ টির, দর কমেছে ১৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি ৬ লাখ টাকা।

 

এসকেএস