সূচকের পতনে ১ ঘণ্টায় লেনদেন ১৭৫ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৬-০৩-২৫ ১১:১৬:৪৮
ঈদ পরবর্তী দ্বিতীয় কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৮৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০ টির, দর কমেছে ১৭৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৫ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৭৫ কোটি ৮৫ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৯৫৮ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৭৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭টির, দর কমেছে ৩৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৮৯ লাখ টাকা।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













