লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইডস
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৩-২৫ ১৪:৪৯:১১
ঈদ পরবর্তী দ্বিতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইডস লিমিটেড ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ১৮ কোটি ৯৮ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকার।
১৫ কোটি ২৬ লাখ ৫৭ হাজার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড , তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম , সাইফ পাওয়ারটেক লিমিটেড , ইনটেক লিমিটেড , দ্য সিটি ব্যাংক পিএলসি , ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড এবং রানার অটোমোবাইলস পিএলসি ।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













