গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের এজিএমে ২৭% নগদ লভ্যাংশ ঘোষণা

সানবিডি২৪ আপডেট: ২০২৬-০৩-৩১ ১৭:৩৫:০১


গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পি এল সি শেয়ারহোল্ডারদের জন্য ২৭% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার (৩১ মার্চ) ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির ৪০তম বার্ষিক সাধারণ সভায় ৩১শে ডিসেম্বর ২০২৫-এ সমাপ্ত বছরের জন্য এই ঘোষণা দেওয়া হয়। চেয়ারপারসন শামসুন নাহার বেগম চৌধুরীর অনুমতি সাপেক্ষে কোম্পানি সেক্রেটারি মোঃ অলিউল্লাহ খান এফ সি এস-এর সঞ্চালনায় ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের স্পন্সর, বোর্ড অফ ডিরেক্টরস-এর সদস্যবৃন্দ ও শেয়ারহোল্ডারবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভার শুরুতে প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধির প্রতি সবসময় সমর্থন ও সহযোগিতার জন্য শেয়ারহোল্ডারবৃন্দের প্রতি কোম্পানির চেয়ারপার্সন কৃতজ্ঞতা জানান। নিরবচ্ছিন্ন গ্রাহক পরিসেবা এবং ব্যবসায়িক পরিচালনা নিশ্চিত করতে যথাযথ ও আন্তরিক প্রচেষ্টার জন্য গ্রীন ডেল্টা পরিবারের সদস্যবৃন্দকেও তিনি অভিনন্দন ও ধন্যবাদ জানান।

বীমা খাতে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সকে এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রতিষ্ঠার পর থেকে শীর্ষস্থানটি সুরক্ষিত করার জন্য সকল শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পি এল সি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ফারজানা চৌধুরী। এছাড়া সঙ্কটময় পরিস্থিতিতে নিরলসভাবে কাজ করার জন্য গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। স্বয়ংক্রিয় গ্রাহক পরিসেবা, সর্বাঙ্গীণ ডিজিটালাইজড সল্যুশন, বীমা সংক্রান্ত বিবিধ গ্রাহকসেবা ভবিষ্যতে আরও উন্নত পদ্ধতিতে ও সফলভাবে সম্পাদনের বিষয়ে উচ্চাশা ব্যক্ত করার পাশাপাশি কোম্পানির সমৃদ্ধির জন্য আর্থিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে ধারাবাহিক উদ্ভাবন এবং সর্বোত্তম সেবা প্রদানের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এছাড়াও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক, নাসির এ চৌধুরী, শেয়ারহোল্ডারদের ক্রমাগত সহায়তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনলাইনে আয়োজিত এই বার্ষিক সাধারণ সভায় অনেক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন, যারা গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা ও পরিচালনা পরিষদের কর্মদক্ষতা, সুদক্ষ ও শক্তিশালী কর্পোরেট প্রশাসন, আকর্ষণীয় লভ্যাংশ ঘোষণা ও ২০২৫ সালের বিস্তারিত ও তথ্যবহুল বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য প্রশংসা করেন। বিজ্ঞপ্তি

এএ