পহেলা বৈশাখে পুঁজিবাজারে লেনদেন বন্ধ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-১৩ ১৬:২৯:০১
বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) সরকারি ছুটি। সরকারি ছুটি হওয়ার পহেলা বৈশাখে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ থাকবে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনটিকে বরণ করতে সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ আদালত-ব্যাংক বন্ধ থাকবে। দিবসটি বরণ উপলক্ষে দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুঁজিবাজারের কার্যক্রমও বন্ধ থাকবে।
আগামী বুধবার (১৫ এপ্রিল) থেকে আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন শুরু হবে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













