রূপালী ব্যাংকের এসএমটি সভা অনুষ্ঠিত

সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০৪-২০ ২০:৪৪:২৩


রূপালী ব্যাংক পিএলসির সিনিয়র ম্যানেজমেন্ট টিম (এসএমটি)-এর ৩১তম সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২০ এপ্রিল) রাজধানীর দিলকুশাস্থ প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন এসএমটি-এর চেয়ারম্যান এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম ।

সভায় উপ-ব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর এবং মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন ।

এছাড়া প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন শেখ, মো. মঈন উদ্দিন মাসুদ, এম. এম.জি তোফায়েল, সালামুন নেছা ও স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আবু নাসের মো. মাসুদ এবং চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এ সময় প্রধান কার্যালয়, স্থানীয় কার্যালয়, আরবিটিএ, রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড, রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এবং দেশের বিভিন্ন বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপকসহ এসএমটি কমিটির অন্যান্য সদস্যরা ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় যুক্ত হন।

বিএইচ