ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের এজিএম অনুষ্ঠিত

সানবিডি২৪ আপডেট: ২০২৬-০৪-২৪ ১৮:২৯:৫৫


ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইবিসিএমএল)-এর ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আইবিসিএমএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব সভাপতিত্ব করেন।

সভায় কোম্পানির পরিচালক এস. এম. আব্দুল হামিদ, এফসিএ এবং মোঃ আলতাফ হুসাইন, ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও আবু সাঈদ মোঃ নাহিদ, এফসিএস, কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া অন্যান্য পরিচালক ও শেয়ারহোল্ডারবৃন্দ ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত ছিলেন। এসময় শেয়ারহোল্ডারগণ কর্তৃক ২০২৫ সালের বার্ষিক আর্থিক বিবরণী অনুমোদন এবং প্রতিষ্ঠানের ব্যবসায়িক সফলতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

এএ