ঈদের আগে শনিবারও চালু পুঁজিবাজারের লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৫-১৯ ১৩:১৭:৪২
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে। এছাড়া ছুটির আগে শনিবার (২৩ মে) দেশের পুঁজিবাজারে লেনদেন হবে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ঈদের আগে বিনিয়োগকারীদের লেনদেন ও তারল্য সুবিধা নিশ্চিত করতে ব্যতিক্রমীভাবে শনিবারও বাজার খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি ছুটির আদেশ অনুযায়ী ঈদের ছুটির ঠিক আগের দুই দিন—২৩ মে (শনিবার) ও ২৪ মে (রবিবার)—স্টক এক্সচেঞ্জের অফিস কার্যক্রম এবং শেয়ার কেনাবেচা স্বাভাবিক নিয়মেই চলবে।
এরপর সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত টানা সাত দিন ডিএসই ও সিএসইতে সব ধরনের দাপ্তরিক কার্যক্রম এবং ট্রেডিং বা লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
টানা ছুটি শেষে আগামী ১ জুন (সোমবার) থেকে উভয় স্টক এক্সচেঞ্জে আবার আগের নির্ধারিত ও নিয়মিত সময়সূচি অনুযায়ী অফিস কার্যক্রম ও লেনদেন একযোগে শুরু হবে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













