হাম ও উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬০৫

সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০৬-০৪ ১৬:২৬:৪৩


হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও তিন শিশু মারা গেছে। আর নিশ্চিত হামে মারা গেছে এক শিশু। বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত সময়ে শিশুমৃত্যুর ঘটনাগুলো ঘটে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫১৪ শিশু। আর নিশ্চিত হামে মৃত্যু ৯১ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৬০৫।

এএ