আজ ঢাকার বায়ুর মান সহনীয়

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৬-০৮ ১১:৪৩:০৮


বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার) সূচকে আজ মেগাসিটি ঢাকার বাতাস তুলনামূলকভাবে সহনীয় অবস্থায় রয়েছে। আজ সোমবার সকালে সংস্থাটির তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৫৯, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে।

অপরদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৫৬, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে।

অন্যদিকে ৭৭ স্কোর নিয়ে তালিকার ২০তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এই স্কোর অনুযায়ী রাজধানীর বাতাসের মান ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে, যদিও সংবেদনশীল ব্যক্তিদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোরকে ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। ২০১ থেকে ৩০০ স্কোর হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ এর বেশি হলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

এনজে