আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ুর মান সহনীয়

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৬-০৯ ০৯:৫২:৪৯


বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার) সূচকে আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে ১৬ নম্বরে। আজ মঙ্গলবার সকাল ৮টা ৪৮ মিনিটে সংস্থাটির সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সে হিসেবে ঢাকার দূষণ স্কোর ৯৪ অর্থাৎ এখানকার বাতাস মাঝারি মানের বা সহনীয় পর্যায়ে রয়েছে। অপরদিকে, শীর্ষে থাকা লাহোরের দূষণ স্কোর ২১৪ অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

এনজে