ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০৮-০৯ ১৫:৩০:২৩
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত এ সভায় ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি শামসুদ্দীন জিয়া সভাপতিত্ব করেন।
সভায় ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রফেসর ড. মোঃ শামছুল আলম, প্রফেসর ড.যুবাইর মুহাম্মদ এহসানুল হক ও ড. মো. নূরুল্লাহ এবং ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মোঃ আলতাফ হুসাইন উপস্থিত ছিলেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














