এবার বাড্ডায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৯-১৯ ২১:৫৪:২৩


রাজধানীর মিরপুরে দুইটি বাসে আগুনের পর এবার মধ্য বাড্ডা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে আগুনের ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৭টা ৫০ মিনিটে মধ্য বাড্ডা ইউ-লুপের নিচে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিপরীত পাশে আলিফ এন্টারপ্রাইজের বাসটিতে আগুনের ঘটনা ঘটে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুল বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ৭টা ৫০ মিনিটে রাস্তার পাশে দাঁড়ানো একটি স্টাফ বাসে আগুন লাগে।

তিনি বলেন, ঊর্ধ্বতনরা ঘটনাস্থলে আছেন। কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে বিষয়টি খতিয়ে দেখছেন।

এদিকে এর আগে সন্ধ্যা সোয়া ৭টায় মিরপুর-১১ নম্বর এবং সাড়ে ৭টায় মিরপুর-১ নম্বরে দুইটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে।

বিএইচ