মিরপুরে চলন্ত বাসে আগুন
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৯-১৯ ২০:১৩:০০
রাজধানীর মিরপুর-১১ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর -১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের ওই বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
তিনি জানান, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। বর্তমানে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
চলন্ত অবস্থায় বাসটিতে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে বলেও জানান তিনি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














