একদিন পর ফের পতনে পুঁজিবাজার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-১০-০১ ১৪:৩৬:০৩
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৩১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১০০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০৩ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৮৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৫ টির, দর কমেছে ২৪২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৮ টির।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭২৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ২৪ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৬৯৯ কোটি ১১ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৬৯ পয়েন্টে।
দিনভর সিএসইতে হাত বদল হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৩টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দর। আজ সিএসইতে ৩৮ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












