ইস্টার্ণ হাউজিংয়ের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-১০-০৬ ১০:০৭:৪২


পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা খাতের কোম্পানি ইস্টার্ণ হাউজিং লিমিটেড ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ডিএসই এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬৬ পয়সা।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯৪ টাকা ১৫ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২২ ডিসেম্বর ও লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।

 

এসকেএস