আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে আইনমন্ত্রীর বৈঠক
প্রকাশ: ২০১৭-১১-১৬ ২২:১৮:১৮
নিম্ন আদালতের বিচারকদের চাকরি শৃংখলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ নিয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা ও আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে বৈঠকে বসেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে রাজধানীর কাকরাইলের পার্ক এভিনিউতে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির বাসভবনে যান আইনমন্ত্রী।
গত বছরের ৭ নভেম্বর বিচারকদের চাকরির শৃংখলাসংক্রান্ত বিধিমালা ২৪ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।
এরপর থেকে বিচারকদের চাকরির শৃংখলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে এ পর্যন্ত কয়েক দফা সময় নিল রাষ্ট্রপক্ষ।
১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেয়া হয়। ওই রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃংখলাসংক্রান্ত বিধিমালা প্রকাশের নির্দেশনা দেয়া হয়েছিল।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














