ভোলা হবে বাংলাদেশের সিঙ্গাপুর: বাণিজ্যমন্ত্রী
প্রকাশ: ২০১৮-০২-১০ ২৩:৫৭:৪১
প্রাকৃতিক গ্যাস সম্পদের কারণেই ভোলা হবে বাংলাদেশের সিঙ্গাপুর। এর গুরুত্বও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে ৩টি গ্যাসক্ষেত্র থেকে প্রায় দুই ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ পাওয়া গেছে। এখানে গ্যাসভিত্তিক প্রচুর পরিমাণে শিল্প-কলকারখানা গড়ে ওঠবে বলেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শনিবার দুপুরে ভোলায় সফরকালে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
ভোলার সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন , ভোলার সঙ্গে যেমনি নৌযোগাযোগ ব্যবস্থা রয়েছে, তেমনি সড়কপথের যোগাযোগেরও সুযোগ রয়েছে। এসব গুরুত্ব বিবেচনা করেই ভোলা-বরিশালের মধ্যে সেতু নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ পদ্মা সেতুর কাজ শেষ হলে আর ভোলা-বরিশাল সেতু হলে ৫ ঘণ্টায় ঢাকায় ঢাকা যাওয়া যাবে। এ সময় মন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা জানান।
বর্তমান সরকারের আমলে উন্নয়নের বর্ণনাও তুলে ধরে মন্ত্রী বলেন, ভোলায় ২২৫ মেঘাওয়াট একটি পাওয়ার প্লান্ট রয়েছে। ভারতীয় একটি কোম্পানি আরও ২২৫ মেঘাওয়াট, ১০০ মেঘাওয়াট ও ৪০০ মেঘাওয়াট উৎপাদনক্ষম আরও ৩টি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এতে করে ভোলাসহ দেশের দক্ষিণাঞ্চলে বিদ্যুতের আর কোনো সমস্যা থাকবে না।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিএনপির রাজনৈতিক প্রসঙ্গে বলেন, দুর্নীতিতে অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি রাজনৈতিক দলের প্রধান হতে পারেন কিনা, তা আমার জানা নেই। জনগণই এর মূল্যায়ন করবেন। জনগণ জানে কারা কী করেছে। তারেক রহমান দুর্নীতির জন্য সাজাপ্রাপ্ত। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকবেন কি থাকবেন না, তা ওই দলই জানে।
মন্ত্রী বলেন, জনগণ উন্নয়নে বিশ্বাসী। দুর্নীতিতে বিশ্বাসী নন। আমরা যেখানে দুর্নীতিমুক্ত, ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে চাই। সেখানে দুর্নীতিবাজরা থাকবে কি থাকবে না, তা জনগণ বিচার করবে। এ সময় মন্ত্রী তাদের দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এর আগে মন্ত্রী সকালে ভোলায় এসে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের শত বছরের ধারাবাহিকতার ইতিহাস সংরক্ষণে বাংলাবাজারে স্থাপিত স্বাধীনতা জাদুঘর পরিদর্শন ও বিভিন্ন উন্নয়ন কাজের তদারকি করেন।
মন্ত্রীসহ অতিথিরা আজাহার ফাতেমা মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণকাজের শুরুতে দোয়া ও মোনাজাতে অংশ নেন । এ সময় উপস্থিত ছিলেন, সাবেক বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এম মোকাম্মেল হক, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ভোলার জেলা প্রশাসক মোহা. সেলিম উদ্দিন, পুলিশ সুপার মো. মোকতার হোসেন. উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













