কাট্টালি টেক্সটাইলের আইপিও অনুমোদন
আপডেট: ২০১৮-০৭-১১ ১০:৪৪:২৬
কাট্টালি টেক্সটাইল লিমিটেডের ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি ৪০ লাখ সাধারণ শেয়ার প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) এর মাধ্যমে ইস্যু প্রস্তাব অনুমোদন করেছে কমিশন।কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রে জানা গেছে, আইপিও এর মাধ্যমে কোম্পানিটি ৩৪ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি কারখানার ভবন নির্মান, কর্মচারীদের ডরমেটরি ভবন নির্মাণ, নতুন যন্ত্রপাতি ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং গণ প্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।
৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২০ টাকা ৪৮ পয়সা। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৪ পয়সা।
উল্লেখ, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এনআরবি ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













