রিলায়েন্স ইন্স্যুরেন্সের ইপিএস প্রকাশ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৭-৩০ ১২:০০:৩৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন,১৮) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৩২ পয়সা।
গত জুন শেষে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৬ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৮৩ পয়সা।
গত জুন শেষে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫৪ টাকা ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে ৫৮ টাকা ৭৫ পয়সা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












