এশিয়ান টাইগার সন্ধানী লাইফ ফান্ডের ১২% লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৮-০৬ ১৫:৪৩:৩৭
এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথফান্ড ৩০ জুন, ২০১৮ সমাপ্ত বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার ট্রাস্টি কমিটির সভায় এ লভ্যাংশের সিদ্ধান্ত হয়।
লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয় আগামী ৩ সেপ্টেম্বর।
সমাপ্ত বছরে বাজার মূল্যের ভিত্তিতে ফান্ডটির ইউনিট প্রতি নেট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৩ টাকা ৪৭ পয়সা ও ইউনিট প্রতি আয় (ইপিইউ) ১ টাকা ২৭ পয়সা। আর ক্রয় মূল্যের ভিত্তিতে এনএভি হয়েছে ১২ টাকা ৬৮ পয়সা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












