সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ১৪ আগস্ট
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৮-০৭ ১০:১৩:২২
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির সভা আগামী ১৪ আগস্ট দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানির ৩১, ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
উল্লেখ্য, কোম্পানিটি ২০১৬ সালে ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












