১২ কোম্পানির কর্মক্ষমতা তদন্ত করবে ডিএসই
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৮-০৭ ১০:৫১:২৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২ কোম্পানির কর্মক্ষমতা তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিগুলো গত ৫ বছর লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছে। তাই কোম্পানিগুলোর বর্তমান কর্মক্ষমতা তদন্ত করবে ডিএসই।
কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, আইসিবি ইসলামিক ব্যাংক, দুলামিয়া কটন স্পিনিং মিলস, সমতা লেদার কমপ্লেক্স, শ্যামপুর সুগার মিলস, জিল বাংলা সুগার মিলস, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্স মিল্ক, কে অ্যান্ড কিউ, সাভার রিফ্যাক্ট্ররিজ, বেক্সিমকো সিনথেটিক্স ও জুট স্পিনার্স লিমিটেড।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












