বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৮ কোটি টাকা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৮-১০ ১৫:৪৭:১১
বিদায়ী সপ্তাহে উত্থানে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক বেড়েছে। তবে অপর দুই সূচক কমেছে। আর টাকার পরিমাণে লেনদেন সামান্য বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ৪৩৭ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ৯৫২ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৮ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ২০১ টাকা বা ০.২৫ শতাংশ বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৪২৯ কোটি ০১ লাখ ৯৭ হাজার ৭৫১ টাকার।
গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭.২১ পয়েন্ট বা ০.১৩ শতাংশ বেড়ে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৬.২৪ পয়েন্ট বা ১.২৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৫.৯০ পয়েন্ট বা ০.৩১ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৪৫ ও ১৮৯৩ পয়েন্টে।
সপ্তাহজুড়ে ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৩টির, কমেছে ২১১টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ২৬টির।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













