সূচক পতনে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৮-১২ ১১:৪৯:০২
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ২৩১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৯০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৪৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৮৬ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ২৫ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৫৮১ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












