সূচকের উত্থানে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৮-১৪ ১২:২২:৩২


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে ১৯১ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৮৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক  হাজার ২৩৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৯০ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৭ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৫৪০  পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।