২ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে কাল

ডেস্ক আপডেট: ২০১৮-০৮-১৯ ১৪:১৬:৫৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি আগামীকাল ২০ আগস্ট, সোমবার  স্পট মার্কেট যাচ্ছে। লেনদেন চলবে আগামী ২৬ আগস্ট, রোববার পর্যন্ত।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- আইপিডিসি ফিন্যান্স ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

এই কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ আগস্ট।

আর রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানিগুলোর লেনদেন স্থগিত রাখবে।