তৃণমূলের সভাপতি জাকির,সম্পাদক রাসেল
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৮-০৮-২৩ ২১:৫২:৩১
তৃণমূল ছাত্রকল্যাণের ২০১৮-১৯ সময়ের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আশরাফুল ইসলাম জাকির। আর সধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহফুজুর রহমান রাসেল। বৃহস্পতিবার আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ে সংগঠনটির এক সভায় নতুন এ কমিটি করা হয়েছে। এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য, কার্যকরি সদস্য এবং সদস্যরা উপস্থিত ছিলেন।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মো. শাহাদাত হোসাইন,জাকির হোসাইন,মো. মনির হোসাইন, মো.সামছুদ্দিন ও মো. আবুল হোসেন। যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদকরা হলেন, মো. মতিউর রহমান,সাংগঠনিক সম্পাদক মো.রবিউল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক মো.রাজিন সালেহ ও মো. নাহিদ,অর্থ-সম্পাদক মো. আল আমিন রুবেল ও সহ-অর্থ সম্পাদক মাহমুদ আফজাল খোকা, প্রচার সম্পাদক আতিকুর রহমান মানিক, সহ- প্রচার সম্পাদক মো. শাহজালাল রনি, মো. রাসেল ও মো. শাহ আলম, ধর্ম বিষয়ক সম্পাদক মো. দিদারুল ইসলাম এবং ক্রিড়া সম্পাদক মো. স্বপন আসামী ও সহ-ক্রিড়া সম্পাদক মো. সেলিম।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












