২ কোম্পানির লেনদেন বন্ধ কাল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৮-২৬ ১৪:৩৭:০৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল ২৭ আগস্ট, সোমবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- আইপিডিসি ফিন্যান্স ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

এর আগে কোম্পানিগুলোর শেয়ার গত ২০ আগস্ট স্পট মার্কেটে লেনদেন শুরু করে। আজ কোম্পানিগুলোর লেনদেন স্পটে শেষ হবে।

রেকর্ড ডেটের পর আগামী ২৮ আগস্ট থেকে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন চালু হবে।