রূপালী লাইফের পর্ষদ সভা ৩ সেপ্টেম্বর
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৮-২৭ ১৫:৪৩:২৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির সভা আগামী ৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০১৮ সমাপ্ত সময়ের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
উল্লেখ্য, কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













