দর বাড়ার শীর্ষে কেডিএস এক্সেসরিজ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৮-২৭ ১৬:১৭:০১
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে কেডিএস এক্সেসরিজ লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৭ টাকা ৭০ পয়সা বা ৯.৯৬ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সোমবার শেয়ারটি সর্বশেষ ৮৫ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৭৫৮ বারে ৯ লাখ ২২ হাজার ২৫৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৫৬ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ৯.৭৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ১৫৭ বারে ৮ লাখ ৯৫ হাজার ৭৬৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৭৩ লাখ টাকা।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইন্ট্রাকো রিফুয়েলিং, বেক্সিমকো, এসকে ট্রিমস, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, এমটিবি,ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, অ্যাডভেন্ট ফার্মা ও ফাইন ফুডস লিমিটেড।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













