লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৮-২৭ ১৭:০৮:৪১


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৩২  কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির  ৫ হাজার ৯৮২ বারে ১ কোটি ১৮ লাখ ৩১ হাজার ৭৮৩টি শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড। কোম্পানির ২৪ কোটি ৩৯  লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানির  ২ হাজার ৩৪ বারে ৬১ লাখ ৬৯ হাজার ৬১০টি শেয়ার লেনদেন করে।

লেনদেনের তৃতীয় স্থানে উঠে এসেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ১৬ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে বিবিএস ক্যাবলস, লংকাবাংলা ফিন্যান্স, ন্যাশনাল হাউজিং, ঢাকা ব্যাংক, আরডি ফুড, এমজেএলবিডি ও ইফাদ অটোস লিমিটেড।