রেকর্ড ডেটের পর দর বেড়েছে প্রগতি লাইফের

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৮-২৮ ১৬:৩৫:৩২


বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয়ে দর বেড়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারে। মঙ্গলবার শেয়ারটির দর আগের দিনের চেয়ে প্রায়   দশমিক ৪২ শতাংশ বেড়েছে।

যদিও প্রগতি লাইফ মঙ্গলবার সাধারণ হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছিল সবচেয়ে বেশি দর হারানো কোম্পানি। ডিএসইতে এদিন শেয়ারটির দর ৯ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ৯৫ শতাংশ কমেছে। তবে  ১০ শতাংশ বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয় হিসেব করলে কোম্পানির শেয়ার দরের উল্টো চিত্র পাওয়া যায়।

সর্বশেষ হিসাব বছরের জন্য কোম্পানিটি ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ বোনাস।  আজ ছিল কোম্পানির রেকর্ড তারিখ পরবর্তী লেনদেন। রেকর্ড তারিখের আগে এই শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ১০৩ টাকা ৯০ পয়সা। ১০ শতাংশ বোনাস লভ্যাংশের কারণে সমন্বয় পরবর্তী মূল্য দাঁড়ায় ৯৪ টাকা ৫০ পয়সা। এর বিপরীতে মঙ্গলবার ডিএসইতে শেয়ারটির ক্লোজিং মূল্য ছিল ৯৪ টাকা ৯০ পয়সা।  এ হিসেবে শেয়ারটির প্রায়  দশমিক ৪২ শতাংশ  বেড়েছে।