লেনদেনের শীর্ষে ইউনাইটেড পাওয়ার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৮-২৮ ১৬:৫৬:৫৭


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। কোম্পানিটির  ৪৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২ হাজার ৩৬৫ বারে  ১২ লাখ ৯৪ হাজার ২১৫টি শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানির ১৮ কোটি ২৫  লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানির ২  হাজার ৪৪৬ বারে ২৮ লাখ ৪৭ হাজার ৭২৪টি শেয়ার লেনদেন করে।

লেনদেনের তৃতীয় স্থানে উঠে এসেছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। কোম্পানিটির ১৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রাক ব্যাংক লিমিটেড, লংকাবাংলা ফিন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস, বিবিএস ক্যাবলস, ইফাদ অটোস, সিটি ব্যাংক ও অ্যাক্টিভ ফাইন লিমিটেড।