২ কোম্পানির বিক্রেতা উধাও

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৮-২৯ ১১:৩৪:৪৮


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের এক ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে দুই কোম্পানির শেয়ারে। এতে কোম্পানি দুইটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

কোম্পানিগুলো হচ্ছে- জুট স্পিনার্স ও প্রাইম টেক্সটাইল লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ বেলা ১১টা ২৫ মিনিট পর্যন্ত জুট স্পিনার্সের স্ক্রিনে ৩ হাজার ৫৮৩টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১০৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।  গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল  ৯৫ টাকা ২০ পয়সা।

একই সময়ে প্রাইম টেক্সটাইলের স্ত্রিনে ১১ লাখ ৮০ হাজার ১৮টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।  গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৩০ টাকা  ১০ পয়সা।