উভয় বাজারে লেনদেন বেড়েছে
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৮-৩০ ১৫:১৫:০৪
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও লেনদেন বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৭২২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৮৮ কোটি ৯৮ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৬৩৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১৬৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২ পয়েন্ট কমে ৫ হাজার ৬০০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৬০ পয়েন্টে।
অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬৪ কোটি ৫১ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ২৪৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার দর।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













