দর বাড়ার শীর্ষে তসরিফা ইন্ডাস্ট্রিজ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৮-০৮-৩০ ১৬:২২:৫১


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার শেয়ারটি সর্বশেষ  ২৫ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৮৩০ বারে ২৫ লাখ ৩৫ হাজার ৫৮২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৩৩ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা  ৩০ পয়সা বা ৯.৯৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৬ টাকা ৪০  পয়সা দরে লেনদেন হয়।  কোম্পানিটি  ৩১০ বারে ৬ লাখ ৯৯ হাজার ৫১৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৫৩ লাখ টাকা।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পেনিনসুলা, সায়হাম টেক্সটাইল, রিজেন্ট টেক্সটাইল, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, আরডি ফুড ও রুপালী ব্যাংক লিমিটেড।