সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১২ খাতে
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-০১ ১৪:২০:০২
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর (রিটার্ন) বেড়েছে ১২ খাতে। অন্যদিকে দর কমেছে বাকী ৮ খাতে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে পাট খাতে। এই খাতে ৭.৫৭ শতাংশ দর বেড়েছে। এরপরে জ্বালানি-বিদ্যুৎ খাতে ৫.১৫ শতাংশ দর বেড়েছে।
অন্য খাতগুলোর মধ্যে সিরামিক খাতে দশমিক ৩১ শতাংশ, প্রকৌশল খাতে ১.২৭ শতাংশ, খাদ্য খাতে দশমিক ৬৭ শতাংশ, আইটি খাতে ৩.৪২ শতাংশ, বিবিধ খাতে ৪.৩৮ শতাংশ, ওষুধ খাতে দশমিক ৭৪ শতাংশ, সেবা-আবাসন খাতে ৩.৭৭ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ২.৯৬ শতাংশ, বস্ত্র খাতে ২.৭৪ শতাংশ ও ভ্রমণ-অবকাশ খাতে ১.৭৮ শতাংশ দর বেড়েছে।
এছাড়া দর কমেছে বাকী ৮ খাতে। সবচেয়ে বেশি দর কমেছে জীবন বিমা খাতে। এই খাতে ৩.৯১ শতাংশ দর কমেছে। অন্য খাতগুলোর মধ্যে ব্যাংক খাতে ১.৭৭ শতাংশ, সিমেন্ট খাতে দশমিক ৫৭ শতাংশ, সাধারণ বিমা খাতে ২.০৩ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ৮৮ শতাংশ, আর্থিক খাতে দশমিক ৩৭ শতাংশ, কাগজ খাতে ১.৯৮ শতাংশ ও ট্যানারি খাতে দশমিক ১৩ শতাংশ দর কমেছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













