২০ লাখ শেয়ার কিনবে এনসিসি ব্যাংকের পরিচালক
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৮-০৯-০৫ ১৩:৫৪:০৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনসিসি ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক সোহেলা হোসেন শেয়ার কেনার ঘোষণা দিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক সোহেলা হোসেন নিজ প্রতিষ্ঠানের মোট ২০ লাখ শেয়ার ক্রয় করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে (In the Public Market) শেয়ার ক্রয় শেষ করবেন বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, উদ্যোক্তা ও পরিচালকের ধারণকৃত শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













