টপটেন গেইনারের শীর্ষে ওয়াইম্যাক্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-০৫ ১৬:৩৪:৫৮
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৩০ পয়সা বা ৯.৯৩ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, বুধবার শেয়ারটি সর্বশেষ ৪৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৮৭২ বারে ১৭ লাখ ৪৯ হাজার ৩৬৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ২৭ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ৯.৬৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৪ হাজার ১৭৩ বারে ৮৬ লাখ ৩৯ হাজার ৩৭০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য এক কোটি ৯৭ লাখ টাকা।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ন হাউজিং, ইবনে সিনা, বিএসআরএম লিমিটেড, ইন্ট্রাকো রিফুয়েলিং, কনফিডেন্স সিমেন্ট, কেপিসিএল, আফতাব অটো ও বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













