৬০% ব্যাংকের শেয়ারের দর কমেছে

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-০৫ ১৭:১২:১৫


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবারের লেনদেনেও অধিকাংশ ব্যাংকের শেয়ার দর কমেছে। এদিন ৬০ শতাংশ ব্যাংকের শেয়ারের দর কমেছে। যার পরিমাণ মঙ্গলবার ৮৩ শতাংশ ও সোমবার ৯০ শতাংশ ছিল।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ব্যাংক খাতের ৩০টির মধ্যে ১৮টি বা ৬০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। আর দর বেড়েছে ৮টি বা ২৭ শতাংশ ব্যাংকের এবং অপরিবর্তিত রয়েছে ৪টি বা ১৩ শতাংশ ব্যাংকের।

বুধবার টাকার অঙ্কে ব্র্যাক ব্যাংকের সর্বোচ্চ শেয়ার দর কমেছে। ব্যাংকটির শেয়ার দর কমেছে ২.১০ টাকা। দ্বিতীয় অবস্থানে থাকা ট্রাস্ট ব্যাংকের শেয়ার দর কমেছে ১.৯০ টাকা। আর ০.৭০ টাকা কমে তৃতীয় স্থানে রয়েছে উত্তরা ব্যাংক এবং রুপালী ব্যাংক।

এদিন ওয়ান ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের ০.৪০ টাকা করে, সাউথইস্ট ব্যাংক, স্যোসাল ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের ০.৩০ টাকা করে, প্রিমিয়ার ব্যাংক, যমুনা ব্যাংক ও ব্যাংক এশিয়ার ০.২০ টাকা করে, ইউসিবি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, এক্সিম ব্যাংক ও ঢাকা ব্যাংকের ০.১০ টাকা করে শেয়ার দর কমেছে।

এদিন শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে ডাচ-বাংলা ব্যাংকের। ব্যাংকটির শেয়ার দর বেড়েছে ০.৫০ টাকা। এছাড়া পূবালী ব্যাংক ও ইসলামী ব্যাংকের ০.৩০ টাকা করে, শাহজালাল ইসলামী ব্যাংক ও সিটি ব্যাংকের ০.২০ টাকা করে, এনসিসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও আইসিবি ইসলামিক ব্যাংকের ০.১০ টাকা করে শেয়ার দর বেড়েছে।

আইএফআইসি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এবি ব্যাংক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।