উভয় বাজারে লেনদেন বেড়েছে
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-০৬ ১৫:৩২:৫৩
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার উত্থানে শেষ হয়েছে উভয় শেয়ারবাজারের লেনদেন। এদিন সূচকের সঙ্গে উভয় শেয়ারবাজারে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে বেড়েছে।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৫৭৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯৫৮ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক এদিন ১ পয়েন্ট কমেছে।
বুধবার ডিএসইতে ৮১৭ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ৮১১ কোটি ৭৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৫ কোটি ৪৯ লাখ টাকার।
এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানির মধ্যে ১৩৬টি বা ৪০.৪৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৪৯টি বা ৪৪.৩৪ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি বা ১৫.১৭ শতাংশ কোম্পানির।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খুলনা পাওয়ারের শেয়ার। এ দিন কোম্পানির ৬৩ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা একটিভ ফাইনের ৪৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩৮ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে সামিট পাওয়ার।
লেনদেনে এরপর রয়েছে- ইফাদ অটোস, নাহি অ্যালুমিয়াম, আমান ফিড, কনফিডেন্ট সিমেন্ট, পেনিনসুলা, বিবিএস কেবলস এবং ওয়াই ম্যাক্স।
এ দিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭২০২ পয়েন্টে। বাজারটিতে ৩৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৫১টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তীত রয়েছে ৩৮টির।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













