রোববার  থেকে নিয়মিত মার্কেটে লেনদেন ড্রাগনের

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৮-০৯-০৬ ১৯:২৬:৩৪


আগামী রোববার থেকে নিয়মিত মার্কেটে লেনদেন হবে পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিনের (বিএসইসি) এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে গত মাসের ১৬ আগস্ট তালিকাভুক্ত তিনটি কোম্পানির ট্রেড সাসপেন্ড ও পাঁচটি কোম্পানিকে নিয়মিত মার্কেটের বাহিরে স্পটে দেওয়া হয়।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের উর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, বিএসইসির পক্ষ থেকে ড্রাগন সুয়েটারের বিষয়ে একটি নির্দেশনা দেয়া হয়েছে। আগামী রোববার থেকে কোম্পানিটির স্পর্টে লেনদেন না হয়ে নিয়মিত মার্কেটে লেনদেন হবে।
৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ২০ শতাংশ বোনাস লভ্যাংশ। এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৫ পয়সা। এসময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২১ টাকা ৯৫ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ নভেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ সেপ্টেম্বর।
ডিএসই সূত্র মতে, ২০১৬ সালে তালিকাভুক্ত কোম্পানির মোট শেয়ারের ৩৭.৮২ শতাংশই রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। বাকি শেয়ারের ৩০.৪০ শতাংশ রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে। আর ৩১.৭৮ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।