২ প্রতিষ্ঠান স্পট মার্কেটে যাচ্ছে কাল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-০৯ ১৩:০৫:৫৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ প্রতিষ্ঠান সোমবার স্পট মার্কেটে যাচ্ছে। এগুলো হলো: এপেক্স ট্যানারি এবং “রিলায়েন্স ওয়ান” দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী ১২ সেপ্টেম্বর, প্রতিষ্ঠানগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ১০ ও ১১ সেপ্টেম্বর স্পট মার্কেটে হবে এ প্রতিষ্ঠানগুলোর শেয়ার লেনদেন।

এ সময়ে ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ১২ সেপ্টেম্বর, বুধবার লেনদেন স্থগিত রাখবে প্রতিষ্ঠানগুলো।