প্রথম দিনেই ভিএফএস থ্রেডের চমক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৮-০৯-০৯ ১৬:০৯:২৯
লেনদেনের শুরুর প্রথম দিনেই চমক দেখিয়েছে শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত হওয়া কোম্পানি ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড। আজ রোববার সকাল সাড়ে ১০টায় দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠিানিকভাবে শুরু হয় এ কোম্পানির লেনদেন। আর লেনদেনের প্রথম দিনেই ২১৩ শতাংশ মুনাফা পেয়েছেন এ কোম্পানির বিনিয়োগকারীরা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিশ্লেষণে দেখা গেছে, রোববার ডিএসইতে ভিএফএস থ্রেড ডাইং-এর শেয়ার দর বেড়েছে ২১.৩০ টাকা বা ২১৩ শতাংশ। এদিন এ শেয়ারের দর ৩৫ টাকায় ওপেন হলেও সর্বশেষ লেনদেনটি হয় ৩১.৩০ টাকায়। দিনভর এ কোম্পানির শেয়ার দর ২৯.৫০ টাকা থেকে ৩৯ টাকায় ওঠানামা করে। দিনশেষে এ কোম্পানির ৭০ লাখ ৫০ হাজার ১৪৪টি শেয়ার মোট ১৪ হাজার ২২৪ বার হাত বদল হয়। যা টাকার অংকে লেনদেন হয় ২২ কোটি ৫০ লাখ ৬০ হাজার টাকা।
এদিকে দিনশেষে সিএসইতে কোম্পানির শেয়ার দর বেড়েছে ২০.৪০ টাকা বা ২০৪ শতাংশ। দিনভর এ কোম্পানির শেয়ার দর ২৯ টাকা থেকে ৩৫ টাকা পর্যন্ত ওঠানামা করে এবং সর্বশেষ লেনদেনটি হয় ৩০.৪০ টাকায়। দিনশেষে এ কোম্পানির মোট ২২ লাখ ৪৯ হাজার ১৬৮টি শেয়ার মোট ৫ হাজার ৬০৩ বার হাত বদল হয়। যা টাকার অংকে লেনদেন হয় ৬ কোটি ৯৮ লাখ ৭৪ হাজার ৯৩৮ টাকায়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













