দর বাড়ার শীর্ষে আজিজ পাইপস
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৮-০৯-০৯ ১৬:৫২:৪৮
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে আজিজ পাইপস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১৬ টাকা ৪০ পয়সা বা ৯.৯৯ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, রোববার শেয়ারটি সর্বশেষ ১৮০ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৯৩৪ বারে এক লাখ ১১ হাজার ৬২১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য এক কোটি ৯৬ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৮৫ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ৭২৮ বারে এক কোটি ৫ লাখ ৪০ হাজার ৭৭৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৮ কোটি ৭৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম টেক্সটাইল, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, মুন্নু সিরামিক, মেঘনা সিমেন্ট, রিজেন্ট টেক্সটাইল, কনফিডেন্স সিমেন্ট ও অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল লিমিটেড।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













